× Banner
সর্বশেষ
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সাপাহার সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ উদ্ধার

Dutta
হালনাগাদ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
বিজিবি’র অভিযানে ভারতীয় মদ উদ্ধার

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার বামনপাড়া সীমান্ত হতে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিতিত্তে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন এর অধীনস্থ বামনপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক সম্বল বড়ুয়ার নের্তৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৪৪/৪-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরুলিয়া গ্রামের অভ্যন্তরে ধানক্ষেতে অভিযান চালায়।

এসময় মালিকবিহীন অবস্থায় ৩৯ বোতল ভারতীয় মদ (অফিসার চয়েস) উদ্ধার করে। অভিযান চলাকালীন সময়ে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাপাহার থানায় বিজিবি’র সদস্যরা একটি জিডি করেছেন। এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মাহমুদ এর সাথে কথা হলে বিষয়টি তিনি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..