× Banner
সর্বশেষ
অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের

১১৭৭.৮২ বর্গ কিমিঃ সাতটি থানা নিয়ে প্রস্তাবিত গৌরনদী জেলা

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
প্রস্তাবিত গৌরনদী জেলা

প্রস্তাবিত গৌরনদী জেলার অধীনে থাকবে গৌরনদী সদর উপজেলা, আগৈলঝাড়া উপজেলা, মুলাদি উপজেলা, বাবুগঞ্জ উপজেলা, উজিরপুর উপজেলা, বানরিপারা উপজেলা ও কালকিনি উপজেলার একাংশ (কয়ারিয়া, রমজানপুর ও সাহেবরামপুর ইউনিয়ন)।
প্রস্তাবিত গৌরনদী জেলার মোট আয়তন হবে ১১৭৭.৮২ বর্গ কিঃ মিঃ (বরিশাল জেলা থেকে আসবে ১১১৪.৫৭ বর্গ কিঃ মিঃ ও মাদারীপুরের কালকিনি থেকে যোগ হবে ৬৩.২৫ বর্গ কিঃ মিঃ) (গৌরনদী উপজেলা- ১৪৪.১৮ বর্গ কিঃ মিঃ, আগইলঝাড়া উপজেলা- ১৬১.৮২ বর্গ কিঃ মিঃ, বাবুগঞ্জ- ১৬৪.৮৮ বর্গ কিঃ মিঃ, মুলাদি- ২৬১.০২ বর্গ কিঃ মিঃ, উজিরপুর- ২৪৮.৩৫ বর্গ কিঃ মিঃ, বানরিপারা-১৩৪.৩২ বর্গ কিঃ মিঃ, কালকিনি- ৬৩.২৫ বর্গ কিঃ মিঃ (কয়ারিয়া ইউনিয়ন- ২০.৮১ বর্গ কিঃ মিঃ  রমজানপুর ইউনিয়ন- ১৯.৫০ বর্গ কিঃ মিঃ + সাহেবরামপুর ইউনিয়ন- ২২.৯৪ বর্গ কিঃ মিঃ)।
প্রস্তাবিত গৌরনদী জেলার আয়তন হবে ১১৭৭.৮২ বর্গ কিঃ মিঃ। এই আয়তন নিয়েও জেলা গঠন করা সম্ভব কারণ এই আয়তনের চেয়েও কম আয়তন নিয়ে বাংলাদেশে অন্তত ১২ টি জেলা আছে (ঝালকাঠি- ৭৪৯ বর্গ কিঃ মিঃ, মেহেরপুর- ৫৪৯ বর্গ কিঃ মিঃ, নারায়ণগঞ্জ- ৭৫৯ বর্গ কিঃ মিঃ, ফেনী- ৯২৮ বর্গ কিঃ মিঃ, নড়াইল-৯৯০ বর্গ কিঃ মিঃ, মাদারীপুর- ১১৪৫ বর্গ কিঃ মিঃ, মুন্সীগঞ্জ- ৯৫৫ বর্গ কিঃ মিঃ, নরসিংদী- ১১৪১ বর্গ কিঃ মিঃ, রাজবাড়ী- ১১১৯ বর্গ কিঃ মিঃ, চুয়াডাঙ্গা- ১১৭৭ বর্গ কিঃ মিঃ, মাগুরা- ১০৪৯ বর্গ কিঃ মিঃ, জয়পুরহাট- ৯৬৫ বর্গ কিঃ মিঃ)।
কালকিনির ৩ টা ইউনিয়ন যোগ হবে গৌরনদী সদর উপজেলার সাথে। কালকিনির ৩ টা ইউনিয়ন গৌরনদীর সাথে যুক্ত করার পিছনে কিছু যৌক্তিক ব্যাখ্যা আছে। এই ৩ টা ইউনিয়ন ভৌগলিকগতভাবে মুলাদি ও গৌরনদীর মাঝামাঝি অবস্থিত এবং এই এলাকার লোকজন কালকিনি বা মাদারীপুরের চেয়ে গৌরনদীর উপরে বেশি নির্ভরশীল। তাহলে গৌরনদীর ইউনিয়ন সংখ্যা বেঁড়ে দাঁড়াবে মোট ১০ টা ও আয়তন হবে ২০৭.৪৩ বর্গ কিঃ মিঃ।
প্রস্তাবিত গৌরনদী জেলার পৌরসভা হবে মোট ৩ টা (গৌরনদী,উজিরপুর ও বানরীপাড়া)। ইউনিয়ন সংখ্যা হবে মোট ৪৮ টা ( গৌরনদী- ৭ টা + আগৈলঝাড়া- ৫ টা + বাবুগঞ্জ- ৬ টা + মুলাদি- ৭ টা + উজিরপুর- ৯ টা + বানরীপাড়া- ১১ + কালকিনি- ৩ টা ) ও সরকারী কলেজ সংখ্যা হবে ৩টা (সরকারী গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারী চাখার কলেজ ও বানরীপাড়া সরকারী শেরে বাংলা এ কে ফজলুল হক কলেজ)।


এ ক্যটাগরির আরো খবর..