দেশে গত ২৪ ঘণ্টায় ১৪,১৫০ টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৬৬৬জন। সুস্থ হয়েছে ২০৭৩ জন এবং মৃত্যু বরণ করেছে ৩৭ জন।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৪ জনে। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ১৩ জন। হাসপাতালে মারা গেছেন ৩৫ জন ও বাড়িতে ২ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০২টি পরীক্ষাগারে ১৩ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ হয়। তার মধ্যে পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৫০টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৬৬ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫৩ হাজার ৯৫৩ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬২ হাজার ৬৫৭টি।
আরও বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ এবং নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ১১ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৭৯ এবং মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৩ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬২ হাজার ৯৫৩ জনে।