× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

আগামী ৪ অক্টোবর থেকে সৌদি মুসল্লিরা ওমরাহ, বিদেশি পর্যটকরা ১ নভেম্বর থেকে

Kishori
হালনাগাদ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

দীর্ঘ ৬ মাসের বেশি সময় পর অবশেষে ওমরাহ পালনের জন্য কাবার দরজা উন্মুক্ত করতে যাচ্ছে সৌদি প্রশাসন। আগামী ৪ অক্টোবর থেকে মুসল্লিদের জন্য কাবা খুলে দেওয়া হচ্ছে। ফলে সৌদির মুসল্লিরা আবারও ওমরাহ পালন করতে পারবেন। তবে সৌদির বাইরের বিদেশি পর্যটকরা আগামী ১ নভেম্বর থেকে কাবা ঘরে প্রবেশের অনুমতি পাবেন।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে কাবা ঘর খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বজুড়ে করোনা মহামারি পরিস্থিতির কারণে গত মার্চ মাস থেকেই কাবা ঘর বন্ধ রাখা হয়েছে।

 দীর্ঘদিন ধরে কাবা ঘর বন্ধ করে রাখায় এ বছর ওমরাহ পালন নিয়ে অনেকটাই হতাশায় ছিলেন মুসল্লিরা। তাদের জন্য এটা আনন্দের খবর যে এ বছরই তারা ওমরাহ পালন করতে পারবেন।

তবে প্রথমেই হয়তো সৌদির বাইরের নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। প্রথম ধাপে শুধুমাত্র সৌদির নাগরিক ও বাসিন্দারা ওমরাহ পালনের অনুমতি পাবেন বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আগামী ৪ অক্টোবর থেকে প্রতিদিন সৌদির ৬ হাজার নাগরিক ও বাসিন্দা ওমরাহ পালনের অনুমতি পাবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে প্রতিদিন ২০ হাজার হজযাত্রীকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..