× Banner
সর্বশেষ
শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সারা দেশে হাম ও উপসর্গে আরও ২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৭৪৭ জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যশোর নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৯ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ আগাম সতর্কতায় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করেছে সরকার – ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই – প্রতিমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

নেপালকে করোনা চিকিৎসা সামগ্রী প্রদান করলো বাংলাদেশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
নেপালকে করোনা চিকিৎসা সামগ্রী

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর): পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের রাষ্ট্রদূত ড. বংশিধর মিশ্রের নিকট করোনার ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

          প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গঠিত ‘সার্ক কোভিড-১৯ জরুরি তহবিল’ এর আওতায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালের জনগণের প্রতি বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এ উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সকল উপহার সামগ্রীর মধ্যে রয়েছে বাংলাদেশে তৈরি রেমিডেসিভির ইনজেকশন, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার এবং ফ্লোর ক্লিনার।

          এ সময় পররাষ্ট্রমন্ত্রী করোনা প্রতিরোধে বাংলাদেশের দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং উন্নত দেশসমূহে বাংলাদেশের উন্নতমানের ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রপ্তানির বিষয়টি উল্লেখ করেন।

          নেপালের রাষ্ট্রদূত করোনার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সময়োচিত পদক্ষেপ এবং এদেশের উদ্যোক্তা ও ঔষধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর ভূয়সী প্রশংসা করেন। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশের কাছ থেকে শিক্ষণীয় আছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। এছাড়া সার্কভুক্ত দেশসমূহের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে ড. বংশিধর মিশ্র আশাবাদ ব্যক্ত করেন।

          এ বছর মার্চ মাসে সার্ক নেতৃবৃন্দের অংশগ্রহণে “সার্ক কোভিড-১৯ জরুরি তহবিল” গঠন করা হয়, যা নিজ নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। উক্ত তহবিলে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ১৫ লাখ মার্কিন ডলার প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..