× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

রাণীনগরে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
রাণীনগরে ওরিয়েন্টেশন কর্মশালা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নওগাঁ জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ, ১৫ টি জীবন তথ্য ও ১০ টি কেএইচএইচপি, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, নিরাপদ সড়ক ইত্যাদি বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, জেলা তথ্য কর্মকর্তা আবু ছালে মো: মাসুদুল ইসলাম, সহকারী তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন। এছাড়া ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, মহিলা মেম্বার, এনজিও প্রতিনিধিসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..