× Banner
সর্বশেষ
অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব

কেরল ও পশ্চিমবঙ্গে বিশেষ তল্লাশিতে গ্রেপ্তার ৯ আল কায়দা জঙ্গি

Kishori
হালনাগাদ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
গ্রেপ্তার ৯ আল কায়দা জঙ্গি

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক: কেরল ও পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বিশেষ তল্লাশি অভিযানে গ্রেপ্তার হয়েছে নয় জন আল কায়দা জঙ্গি।

গোয়েন্দাসূত্রে খবর পেয়ে আজ শনিবার ১৯ সেপ্টেম্বর সকালে, কেরলের এর্নাকুলাম ও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এগারোটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন এন আই এ-র তদন্তকারীরা। পশ্চিমবঙ্গ থেকে ছয় জন এবং কেরল থেকে তিন জন আল কায়দা জঙ্গি গ্রেপ্তার হয়েছে। ধৃতদের জেরা করে জানা গিয়েছে, নয়াদিল্লি-সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অতর্কিতে ‘লোন উলফ্’ হামলা চালানোর ছক কষছিল জঙ্গিরা।

ধৃতদের গ্রেপ্তার করার পাশাপাশি তাদের কাছ থেকে বোমা তৈরির উপাদান, দেশীয় পিস্তল, ধারালো অস্ত্র, ডিজিটাল ডিভাইস, জেহাদি পুস্তক-পত্রিকাসহ অনেক জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে  জানা গিয়েছে, পাকিস্তানে ঘাঁটি গেড়ে বসা আল কায়দা জঙ্গিদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়েছিল ধৃতদের। তারপর তাদের অনুপ্রেরণায়, নয়াদিল্লি-সহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জঙ্গি হামলার ছক কষছিল তারা।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে ধৃত ছয় জন জঙ্গি হলো নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মণ্ডল, লিউ ইয়ান আহমেদ, আল মামুন কামাল ও আতিউর রহমান। আর কেরলের এর্নাকুলাম থেকে ধৃত তিন জন জঙ্গি হলো মুরশিদ হাসান, ইয়াকুব বিশ্বাস ও মোশারফ হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..