× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
হিন্দু মহাজোটের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও বৈদিক যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়।

১৭ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ঢাকার টিকাটুলিস্থ ভোলানন্দ গিরি আশ্রমের প্রনব মঠে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আড়ম্বরপূর্ণ ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।

হিন্দু মহাজোটের সভাপতি ডঃ সোনালী দাসের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের সম্মানিত সাধারণ সম্পাদক ডাঃ মৃত্যুঞ্জয় কুমার রায়।

সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন দে এর সঞ্চালনায় আলোনা সভার মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগ্রাম জনকল্যাণ ট্রাস্টের পরিচালক প্রবীণ হালদার ও অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হরিপদ বিশ্বাস।

সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভায় স্মৃতি চারণ ও বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র সহসভাপতি তপন হাওলাদার, সিনিয়র সহসভাপতি সাধন চন্দ্র মণ্ডল, সহসভাপতি মিঠু রঞ্জন দেব, তথ্য ও গবেষণা সম্পাদক অরুন চন্দ্র মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তারক চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট উদয় বসাক, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার মণ্ডল, প্রচার সম্পাদক গৌতম হালদার প্রান্ত ও ঢাকা মহানগর হিন্দু মহাজোটের নব নিযুক্ত আহব্বায়ক সাবেক জাতীয় ছাত্র নেতা সুব্রত ঘোষ সুমন সহ অন্যান্য নেতৃ বৃন্দ।

আলোচনা সভায় বক্তাগণ হিন্দু মহাজোটের অতীতের কার্যক্রম এবং সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সংগঠনের জন্য করনীয় বিষয়ে বিশদ আলোচনা করেন।

বক্তাগণ বলেন আজকের পবিত্র দিনে আমাদের সকলের শপথ হোক মুক্তিযুদ্ধ ও দেশ প্রেমের চেতনায় উদ্ভাসিত হয়ে নির্যাতন, নিপীড়ন, শোষণ ও বৈষম্য দূর করে এক সমৃদ্ধ জাতী গঠনে আমাদের বলিষ্ঠ ভূমিকা আরও প্রবল থেকে প্রবলতর হোক।

আলোচনা সভা শেষে প্রনব মঠ ঢাকা মিশনের সম্মানিত অধ্যক্ষ শ্রী সংগীতানন্দ মহারাজ জীর পৌরহিত্যে বিশ্ব শান্তি কল্পে এক বিশেষ বৈদিক যজ্ঞ অনুষ্ঠিত হয়। এবং সর্বশেষে সমাগত নেতাকর্মী এবং অতিথি বৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..