× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নারিকেল গাছের মাথায় কৃষকের মৃতদেহ!

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
নারিকেল গাছে মৃতদেহ

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে উপজেলার রহমত গাজী (৬৫) নামে এক কৃষকের মৃতদেহ নারিকেল গাছের মাথা থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ভাঙ্গাগেট লক্ষিপুর গ্রামে নিজ বাড়ির একটি নারিকেল গাছ থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস একটি দল। মৃত রহমত গাজী লক্ষিপুর গ্রামের মৃত তোরাপ গাজীর ছেলে।
রহমত গাজীর স্ত্রী রিজিয়া বেগমের জানান, বুধবার বেলা আনুমানিক ১২ টার সময় তার স্বামী বাড়ির সামনের একটি নারিকেল গাছে ওঠেন। গাছের মাথায় ওঠার পর দুইটি নারিকেল নিচে ফেলে দেন। প্রায় আধা ঘন্টা পর দেখতে পান স্বামী গাছের মাথায় বসে আছেন। অনেক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেলে তিনি প্রতিবেশীদের খবর দেন। তার স্বামী কৃষি কাজের পাশাপাশি নারিকেল পাড়ার কাজ করতেন। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের একটি উদ্ধারদল প্রায় ৪০ মিনিটের চেষ্টায় গাছের মাথা থেকে বৃদ্ধকে উদ্ধার করে নিচে নামাতে সক্ষম হয়।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খান এহসান উল আলম বলেন, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে চলে আসি। দলের সদস্যদের সহযোগিতায় প্রায় ৬০ ফুট উচ্চতার নারিকেল গাছের মাথা থেকে অচেতন ও অক্ষত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করা হয় এবং দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজা নার্গিস জানান, নারিকেল গাছ থেকে উদ্ধার করা ব্যক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মার গিয়েছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..