× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

শালা খারুশ

admin
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: ‘ব্রাদারে’র পর এবার উঠতি বক্সারের কাহিনি নিয়ে আসছে ‘শালা খারুশ’। ছবির জন্য নিজেকে আমূল বদলে ফেলেছেন অভিনেতা মাধুবন।

নায়কসুলভ রোমান্টিক ইমেজ ঝেড়ে এ বার রাফ এন্ড টাফ ‘অভিনেতা’ হয়ে ওঠার সময় তাঁর। মিক্সড মার্শাল আর্ট কোচের ভূমিকায় তাঁকে দেখা যাবে এই জানুয়ারির শেষেই।

তামিল-হিন্দি এই বাইলিঙ্গুয়াল ছবিতে সহ-প্রযোজনায় রয়েছেন রাজু হিরানি। তবে নায়িকার ভূমিকায় থাকছেন না কোনও বলিউডি তন্বী। বরং রাজু বেছে নিয়েছেন একজন কিক-বক্সারকেই। নায়িকার মতো তামিল ছবির পরিচালক সুধা কোঙ্গারারও বলিউ়ডে আত্মপ্রকাশ হচ্ছে। এ ছবিতে দেখা যাবে টালিউডের মুমতাজ সরকারকেও। আর জাতীয় স্তরের কিক-বক্সার রিতিকা সিংহের অভিনয়ে হাতেখড়ি হবে এই ফিল্মেই।

প্রায় দুমাস ধরে ১০০ বক্সারদের মধ্যে থেকে রিতিকাকেই বাছাই করেছেন রাজু। কিক-বক্সিংয়ের সঙ্গে সঙ্গে মিক্সড মার্শাল আর্টেও সিদ্ধহস্ত তিনি। সঙ্গে আবার কারাতে ব্ল্যাক বেল্ট। ফলে রিল জুড়ে রিয়েল অ্যাকশনের ছড়াছড়ি এ বার পর্দায়।


এ ক্যটাগরির আরো খবর..