× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

সালথায় জমিজমার বিরোধে প্রতিবেশির হামলায় যুবক নিহত

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
প্রতিবেশির হামলায় যুবক নিহত

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জমিজমার বিরোধের জেরধরে প্রতিবেশির হামলায় জাহিদুল ইসলাম মোল্যা (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার কিত্তা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুল মারা যান। সে উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের কাওছার মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কিত্তার গ্রামে জমিজমা নিয়ে প্রতিবেশি এলেম মোল্যা ও নুরুদ্দিন মোল্যা গংদের সাথে দির্ঘদিন ধরে জাহিদুল ইসলামের বিরোধ চলে আসছে।

এরই সুত্রধরে শুক্রবার (২৮ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে নকুলহাটি বাজারে নুরুদ্দিন মোল্যার ছেলে শহীদুল ইসলামের সাথে জাহিদুল ইসলামের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বাড়িতে এসে শহীদুল ইসলাম লোকজন নিয়ে জাহিদুল ইসলামের উপর হামলা চালায়। এসময় হামলা ঠেকাতে এসে ৫জন আহত হয়। এরমধ্যে গুরুত্বর আহত জাহিদুলকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকা রেফার করেন। শুক্রবার রাত আনুমানিক ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাহিদুল ইসলাম মারা যায়। নিহত জাহিদুল ইসলামের ৪বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বাকি আহতদের ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, হামলার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে গুরুত্বর আহত জাহিদুল চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান। এঘটনার পরেই হামলাকারীরা পলাতক রয়েছে। হামলাকারীদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..