× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেনাপোল বন্দরে শুল্কঁফাকির অভিযোগে আমদানি পণ্য চালান আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ আগস্ট, ২০২০
আমদানি পণ্য চালান আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল বন্দরে ২০ লাখ টাকা সরকারের  রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ির একটি পণ্যের  চালান পাচারের সময় আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।
মঙ্গলবার(২৫ আগস্ট)   দুপুরে বন্দরের ১৩ নম্বর শেড থেকে এই চালানটি পাচার করা হচ্ছিল। পরে কাগজ পত্র পরীক্ষা নিরীক্ষা করে বিকালে শুল্কফাকির বিষয়টি কাস্টমস গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করে।
বেনাপোল কাস্টমস সূত্র জানায়, যশোরের ভাবনা এন্টারপ্রাইজ নামে একজন আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ৬০২ প্যাকেজ রকমারি পণ্য আমদানি করেন। যার কাস্টমস বি/ই নাম্বার-৩২৯৩৭ তারিখ- ১৩/০৮/২০। পণ্য চালানটি ছাড় করার দায়িত্বে ছিলেন পুটখালি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামানের মালিকানাধীন সিএন্ডএফ এজেন্ট রিমু এন্টারপ্রাইজ। পণ্য চালানটি কাস্টমস ও বন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে বন্দর থেকে ছাড় নেয়ার সময় কৌশলে একই শেডে লুকিয়ে রাখা অতিরিক্ত ১০ বেল উন্নতমানের বিয়ের শাড়ি ট্রাকে তুলে নিয়ে যায়। এসময় গোপন খবর পেয়ে কাস্টমস সদস্যরা পণ্য চালানটি আটক করে । জব্দ ট্রাকের নম্বর ঢাকা মেট্রো ট-১৩-০৪৫৪। জব্দ অতিরিক্ত ১০ বেল শাড়ির কোনো কাগজপত্র ট্রাকের সাথে ছিল না।
এদিকে অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বন্দর থেকে কাগজপত্র বাদেই নো এন্ট্রি মালামাল পাচার করে আসছিল রিমু এন্টারপ্রাইজ। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার অবৈধ অর্থের মালিক হয়েছেন মাস্টার হাদিউজ্জামান। ইতিপূর্বে বিভিন্ন সময়ে তার মালিকানাধীন সিএন্ডএফ এজেন্ট রিমু এন্টারপ্রাইজের বৈধ পণ্যের সাথে অবৈধ পণ্য জব্দ হওয়ার একাধিক রেকর্ড কাস্টমসে আছে। ২০ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে রিমু এন্টারপ্রাইজের ভারত থেকে আমদানি করা একটি মাছের চালানে ১১ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা পড়েে।
বিষয়টি নিয়ে অভিযুক্ত সিঅ্যান্ডএফ ব্যবসায়ী চেয়ারম্যান হাদিউজ্জামন কে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনিন।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান জানান, গোঁপন খবর পেয়ে রাজস্ব ফাঁকির অভিযোগে সিএন্ডএফ এজেন্ট রিমু এন্টারপ্রাইজের একটি শাড়ির চালান জব্দ করা হয়েছে। যার কোনো কাগজপত্র ছিল না। তার লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয়রা জানান, বেনাপোল বন্দর থেকে  প্রভাবশালী ব্যবসায়ীরা  বিভিন্ন পরিচয়ে কখনো কাস্টমস,বন্দর কর্মকর্তাদের ঘুষ দিয়ে ম্যানেজ আবার কখনো ভয়ভিতি দেখিয়ে সরকারের রাজস্ব ফাঁকি  দিয়ে পণ্য চালান নিয়ে যাচ্ছে। এতে এ বন্দরে রাজন্ব আয়ে ভাটা পড়েছে। হত ৫ বছরে প্রায় ৬ জাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে।।


এ ক্যটাগরির আরো খবর..