× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

পঞ্চগড়ে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ২২ আগস্ট, ২০২০
বিরল প্রজাতির কচ্ছপ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার থেকে এক কেজি ১৫ গ্রাম ওজনের একটি ফ্ল্যাপ শেল কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
২২ আগস্ট (শনিবার) দুপুরে ভজনপুরের মাছের বাজার থেকে বিক্রির সময় বিরল প্রজাতির কচ্ছপটি জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
জানা গেছে, তেতুঁলিয়া উপজেলার দেবনগর ইনিয়নের মানিকডোবা গ্রামের ফজলুল হকের ছেলে আব্দুর রশিদ শুক্রবার রাতে নদীর পাশে নিজ জমিতে মাছ ধরতে যান। এ সময় কচ্ছপটিকে সে ধরে বাড়িতে নিয়ে আসে। শনিবার সকালে বিক্রির জন্য ভজনপুর মাছের বাজারে নিয়ে আসেন বিক্রয় করার জন্য। বিষয়টি জানা জানি হলে উৎসুক জনতার ভীর জমে।
পরে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা ও উপজেলা বন বিভাগকে খবর দেওয়া হয়।
উপজেলা বন বিভাগের বিট অফিসার শহিদুল রহমান জানান, আমাদের বিভাগীয় প্রধান ও উপজেলা নির্বাহী অফিসার স্যারের সঙ্গে কথা হয়েছে। তাঁদের নির্দেশনা মোতাবেক কচ্ছপটি উদ্ধার করা হয়েছে এবং উপজেলায় সংরক্ষণ করে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..