× Banner
সর্বশেষ
পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ তনু হত্যা মামলা; আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য

মুজিবনগরের নিহত লিয়াকতের লাশ দাফন সম্পন্ন ॥ মামলা দায়ের

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর বাগোয়ান গ্রামের নিহত লিয়াকতের লাশ দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার লাশের ময়না তদন্ত শেষে এদিন বেলা ১১টার দিকে গ্রামের বাড়ীতে লাশ নেওয়া হয়। দুপুর ২টার দিকে জানাজা শেষে বাগোয়ান উত্তর পাড়া কবর স্থানে দাফন করা হয়।

এদিকে গতকাল শনিবার রাত ১০টার দিকে নিহতের ভাই মোখলেছ বাদী হয়ে বাগোয়ান গ্রামের মৃত আবু লাইচ খাঁ এর ছেলে জামাত আলী ওরফে খোকাকে ০১নং আসামী করে ১০জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরতে অভিযান শুরু হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে বলে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে গত  রাত সাড়ে দশটার দিকে এ সংবাদ লেখা পর্যন্ত কেউ আটক হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, মাত্র ৪শ’ টাকার জন্য খুন হয় চা বিক্রেতা লিয়াকত শেখ (৫০)। পাওনা টাকা চাওয়ার ঘটনায় শেষ পর্যন্ত গড়ায় রক্তক্ষয়ী হামলায়। টাকা পরিশোধের বদলে দেওয়া হয় ধারালো অস্ত্রের  কোপ । যে নির্মম কোপে লিয়াকত শেখ নিহত হয় । একই সঙ্গে কুপিয়ে আহত করা হয়েছে তার ছেলে ও দুই ভাইকে। শুক্রবার বিকেল ৫টার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের নিহত লিয়াকত আলীর চায়ের দোকানের সামনেই খুনের এ ঘটনা ঘটে। লিয়াকত শেখ বাগোয়ান গ্রামের গোলাম মক্করের ছেলে। তার ছেলে ফয়সাল হোসেন (২৫), ভাই মাবুদ শেখ (৪৫) ও পারভেজ হোসেনকে (৪০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..