× Banner
সর্বশেষ
যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসী কর্মীদের প্রয়োজনীয় পরীক্ষা পূর্বক পুনরায় বিদেশ প্রেরণ করা হবে -প্রবাসী কল্যাণ মন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০২০
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

প্রবাসী কর্মীরা দেশের সম্পদ। প্রবাসী কর্মীরা যাতে সহনশীল পর্যায়ের বিমান ভাড়ায় নির্বিঘ্নে গন্তব্য দেশে ফিরে যেতে পারে সেদিকে সংশ্লিষ্ট সকলকে  লক্ষ্য রাখতে হবে। গন্তব্য দেশের চাহিদা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে প্রয়োজনীয় ডকুমেন্ট-সহ বিদেশে গমণের ব্যবস্থা করতে হবে। এছাড়া প্রবাসী কর্মীদের বিদেশ যাত্রা নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা অব্যহত থাকবে। বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে প্রবাসী কর্মীদের বিদেশে গমণ প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আজ অনলাইনে জরুরি আন্তঃমন্ত্রণালয় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তঃমন্ত্রণালয় সভায় জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এয়ার এরাবিয়ার ফ্লাইটে প্রবাসী কর্মীর আবুধাবী হতে ফেরত আসার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রকৃত কারণ অনুসন্ধানপূর্বক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন প্রেরণ করবে। প্রতিবেদনের আলোকে উপর্যুক্ত ফ্লাইটে দেশে প্রত্যাবর্তনকারী যাত্রীদের পুনরায় সংশ্লিষ্ট এয়ারলাইন্স কিংবা ক্ষেত্র মতে সরকারি ব্যবস্থাপনায় গন্তব্য দেশে প্রেরণের ব্যবস্থা নেওয়া হবে।

সভায় জানানো হয়, যেসব যাত্রীর বাংলাদেশ বিমানের টিকেট বুকিং দেওয়া আছে, পরবর্তী ফ্লাইটসমূহে অগ্রাধিকার ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের অনুকূলে টিকেট প্রদান করবে এবং এ ক্ষেত্রে টিকেটের জন্য যাত্রীদের অতিরিক্ত কোনো মূল্য পরিশোধ করতে হবে না। বিদেশ গমনেচ্ছু এবং দেশে ফিরে আসতে ইচ্ছুক যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ক্রমান্বয়ে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। কোভিড-১৯ পরিস্থিতি আরো ভাল হওয়ার সাথে সাথে এ সংখ্যা আরো বৃদ্ধি করা হবে এবং বাংলাদেশ বিমান-সহ অন্যান্য এয়ারলাইন্সের টিকেটের ন্যায্য মূল্য নির্ধারণের বিষয়ে বেবিচক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

মন্ত্রণালয়েল সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোকাব্বির হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, সংযুক্ত আরব আমিরাতস্থ বাংলাদেশ রাষ্ট্রদূত  মোঃ আবু জাফর প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..