× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ভোলায় মালবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০২০
মালবাহী পিকআপ ভ্যান

কামরুজ্জামান শাহীন, ভোলা॥ ভোলার চরফ্যাশন উপজেলায় মালবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে জাফর (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কাসেম ও পিকআপ ভ্যান চালক তুহিন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) দুপুরের দিকে উপজেলার জনতা বাজার এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জাফর একই উপজেলার সুলতান হাজারির ছেলে। পেশায় তিনি সবজি ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
চরফ্যাশন থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.শামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, চরফ্যাশন থেকে সবজি নিয়ে একটি পিকআপ ভ্যান লালমোহনের দিকে যাচ্ছিল। পথে জনতা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপ ভ্যানে থাকা ৩জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেওয়ার পর তাদের মধ্যে জাফর নামে একজনের মৃত্যু হয়। আহত দুইজন বর্তমানে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..