× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সালথায় স্ত্রী-কন্যার বিরুদ্ধে বৃদ্ধকে হত্যার অভিযোগ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০২০
বৃদ্ধকে হত্যার অভিযোগ

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় স্ত্রী ও কন্যার বিরুদ্ধে বৃদ্ধ নওশের আলী শেখ (৬৫) কে পিটিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গুপিনাথপুর বাইটকেমারি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এঘটনায় স্ত্রী-কন্যাকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরধরে শনিবার রাত ৯টার দিকে গুপিনাথপুর বাইটকেমারি গ্রামের নওশের আলীকে তার স্ত্রী মর্জিনা বেগম (৫২) ও কন্যা নাদিরা বেগম (২৬) দুইজনে মিলে বেধড়ক মারপিট করে। এতে বৃদ্ধ নওশের আলী গুরুত্বর আহত হয়। আহতবস্থায় তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদারসহ একটি পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে মর্জিনা বেগম ও নাদিরা বেগমকে আটক করে। এঘটনায় নিহতের ছেলে আশরাফ আলী শেখ বাদী হয়ে তার মা ও বোনের বিরুদ্ধে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, নওশের আলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। অভিযুক্ত স্ত্রী ও কন্যাকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..