× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ইসরাফিল আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আ.লীগ ও সহযোগী সংগঠনের দোয়া মাহফিল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
বিদেহী আত্মার মাগফিরাত

ওমর ফারুক, আত্রাই, নওগাঁ:  নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) এর সাবেক সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক প্রয়াত ইসরাফিল আলম এর  বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আজ শুক্রবার(১৪ই আগষ্ট) বিকালে আত্রাই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ  হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহদী মসনদ স্বরুপ এর পরিচালনায়  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬( আত্রাই-রাণীনগর) এর আসনের সম্প্রতি প্রয়াত সাবেক সংসদ সদস্য ইসরাফিল আলম এমপির সহধর্মিণী মোছাঃ সুলতানা পারভীন বিউটি। মেয়ে ইসরাত সুলতানা ইমু ও ছেলে ইশতিয়াক আলম।

এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রচার সম্পাদক  আফছার আলী প্রামানিক, আত্রাই উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক  মিতু বানু, আত্রাই উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রাফি, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুইট দত্ত, ৮ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম কালাল উদ্দীন টগর, সাধারণ সম্পাদক উত্তাল মাহমুদ প্রমূখ।

আত্রাই সাহেবগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাকী শাহিন এর পরিচালনায় সাবেক সংসদ সদস্য ইসরাফিল আলম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..