× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী

করোনাভাইরাসের কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশের সব থেকে বড় দুই পাবলিক পরীক্ষা-প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুধুমাত্র এবছরের জন্য বাতিল করা হয়েছে। জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) করোনার কারণে শুধু এ বছরের জন্য দুই সমাপনী বাতিল করা হচ্ছে বলেও জানান সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন। শুধু এ বছর পরীক্ষা দু’টি বাতিলের জন্য আমরা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য সামারি (সার-সংক্ষেপ) পাঠাচ্ছি। তবে দুই সমাপনী বাতিলের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর নভেম্বরে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে প্রায় ৩০ লাখ এবং অষ্টমের দুই সমাপনীতে আরও ২০ লাখ শিক্ষার্থী অংশ নেয়। সব মিলিয়ে দেশের বিশাল সংখ্যক পরীক্ষার্থী এ দুই পরীক্ষায় অংশ নেয়। দুই সমাপনী বাতিল করা হলেও স্কুল খোলার পর বার্ষিক পরীক্ষার মাধ্যমে এ বছর মূল্যায়ন করা হবে বলে জানান কর্মকর্তারা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কয়েক দফা বাড়িয়ে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে সরকার।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের জন্য সংসদ টিভি এবং বেতারে ক্লাস পরিচালনা ছাড়াও উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় অনলাইনে পাঠদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..