পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছার সোলাদানায় ইউনিয়নের বিভিন্ন ওয়াডে ১০৫০ অসহায় পরিবারে মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর সরকারী চাউল বিতরন করা হয়েছে।
রবিবার সকালে সোলাদানা ইউনিয়নের সাব অফিসে চাউল বিতরনের করেন চেয়ারম্যান এস এম এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার দেবাশিষ দাস, ইউপি সচিব শেখ মিরাজুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান লাভলু, আবুল কাশেম, ঠাকুর দাশ সরদার, আবু সাইদ মোল্যা, আব্দুস সবুর, রাজেশ কুমার মন্ডল, আবু বক্কার সিদ্দিক শিকারী, মোঃ আনিছুর রহমান, কল্যানী মন্ডল, গ্রাম পুলিশ সদস্য সহ আরো অনেকে।