× Banner
সর্বশেষ
আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মাদকের বিরুদ্ধে দুর্দান্ত সাহসীকতার সাথে লড়াই করা সম্মুখযোদ্ধা ওসি প্রদীপ দাস

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
মাদকের বিরুদ্ধে দুর্দান্ত সাহসীকতার সাথে লড়াই করা সম্মুখযোদ্ধা ওসি প্রদীপ দাস

বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজার জেলার অন্তর্গত সীমান্ত উপজেলা টেকনাফ। দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগর, পূর্বে নাফ নদী ও মায়ানমার এবং উত্তরে সুউচ্চ পাহাড় নিয়ে এই উপজেলা গঠিত। পর্যটকদের মনকাড়ার জন্য রয়েছে প্রাকৃতিক অপার সৌন্দর্য ও ঐতিহাসিক দর্শনীয় স্থান। কিন্তু দেশি বিদেশি পর্যটকরা কক্সবাজার পর্যন্ত এসে ঘুরে ফিরে চলে যেতো, টেকনাফের দিকে পা মারাতেন না। কারণ ঐতিহাসিক দর্শনীয় স্থান ও প্রাকৃতিক সৌন্দর্যকে ম্লান করে পর্যটকদের বাঁধা হয়ে দাঁড়িয়েছিল হলুদ-গোলাপি সর্বনাশা “ইয়াবা”। ফলে পর্যটন নগরীর বিপরীতে আতঙ্কের আর নেশার শহরে পরিণত হয় কক্সবাজারের টেকনাফ।
এই ইয়াবার কালো গ্রাস তথা ভয়ংকর আগ্রাসন শুধু টেকনাফ নয় সারা দেশের ৬৪ জেলায় লক্ষ কোটি তরুণ তরুণী, যুবক যুবতীর জীবন নষ্ট সহ তাদের পরিবারকে ধ্বংস করে পথে বসিয়েছে। একসময় টেকনাফের মানুষের ঘুম ভাঙ্গত ইয়াবার গন্ধে, মানুষের গায়ে লেগে থাকত ইয়াবার গন্ধ। ছোট ছোট শিশুরা পর্যন্ত ইয়াবা পাচারের কাজে যুক্ত ছিল।
মায়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবা টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকে সারা বাংলাদেশে যখন ভয়ংকরভাবে জাল বিস্তার করলো, সরকারের উচ্চমহল নড়ে চড়ে বসলো। খোদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে ” জিরো টলারেন্স” নীতি ঘোষণা দেওয়ার পর ২০১৯ সালের শুরু থেকে সারাদেশব্যপী মাদকের বিরুদ্ধে এক ঐতিহাসিক অভিযান শুরু হয়। সেইসময়ের ইয়াবার উৎপত্তিস্থল কক্সবাজারের টেকনাফে ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে অত্যন্ত সফলতার সাথে বহু মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।
ইয়াবা পাচারের সাথে যুক্ত অনেক বড় বড় রাঘববোয়াল এসময় ধরা পড়ে, অনেকেই বন্দুকযুদ্ধে নিহত হয়। একসময় যে টেকনাফের ঘরে ঘরে ইয়াবা ব্যবসা চালু ছিল, ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার অভিযানে সেই টেকনাফ এখন অনেকটাই শান্ত, ৮০% ইয়াবা পাচার বন্ধ হয়ে গেছে, মাদককে কেন্দ্র করে টেকনাফে যে অভয়ারণ্যে তথা আন্তর্জাতিক সিন্ডিকেট গড়ে উঠেছিল, ধরতে গেলে তা এখন পুরোপুরি বন্ধ। মাদক নির্মূল এবং ছোট বড় অনেক অপরাধের লাগাম টেনে ধরায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে রাষ্ট্রীয় এবং বেসরকারিভাবে বিভিন্ন পুরষ্কার, সম্মাননা এবং স্বারকে ভূষিত হন ওসি প্রদীপ কুমার দাশ।
এবার আসা যাক মূল ঘটনায়। গত শুক্রবার (৩১ জুলাই) এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য সিনহা মোঃ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হন। যতদূর জানতে পেরেছি, ডাকাত সন্দেহে স্থানীয় জনগণ পুলিশকে অবহিত করে। পুলিশ তাদের কাছে অস্ত্র দেখলে দুই পক্ষের ভুল বুঝাবুঝিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সংঘটিত হয় বলে জানা গেছে।
ঘটনার বিস্তারিত বিবরণে আরো জানা যায়, শুক্রবার রাত ৯টা ৩০মিনিটে শামলাপুর পুলিশ ফাঁড়ীর কাছে পুলিশের একটা ইউনিট ডিউটি করার সময় হঠাৎ একটি সিলভার রঙের প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করে দাঁড়াতে বললে গাড়িতে থাকা লোক নিজেদের কাছে থাকা অস্ত্র প্রদর্শন করলে দু’পক্ষের ভুল বুঝাবুঝিতে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর লিয়াকত গুলি চালায়। এতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোঃ রাশেদ খান নিহত হয়। এরপরই ইন্সপেক্টর লিয়াকতসহ ২০ জন পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ, এখানে ভুল বুঝাবুঝি হোক বা অন্য যেকোন কারণ থাক গুলি চালানোর দায়ভারটা সম্পূর্ণ পুলিশ ইন্সপেক্টর লিয়াকত এবং তার অনুগত বাহিনীর। এই ঘটনার আগে ওসি প্রদীপ কুমার দাশকেও কোনকিছু জানায়নি সংশ্লিষ্ট ফাঁড়ির পুলিশ ইন্সপেক্টর লিয়াকত। ঘটনার পরে টেকনাফ থানার ওসিকে এই বিষয়টা অবহিত করা হয়।
উক্ত ঘটনার সাথে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের কোনো প্রকার সম্পৃক্ততা না থাকা সত্তেও উনাকে নিয়ে উস্কানিমূলক পোস্ট দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন নিউজ মিডিয়ায়। এমনকি, এই ঘটনাকে পুঁজি করে ইয়াবা ব্যবসায়ীরা একজোট হয়ে টেকনাফ থানার ওসি প্রদীপকে জড়িয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিভিন্ন ফেসবুক পোষ্টে উনাকে হিন্দু অফিসার ট্যাগ লাগিয়ে উস্কানিমূলক স্ট্যাটাস ছড়ানো হচ্ছে। ইউটিউবে ছাড়া হচ্ছে প্রচুর ভিত্তিহীন কল্পকাহিনী যুক্ত ভিডিও।
বিশ্বস্ত সূত্র থেকে আরো জানা গেছে, টেকনাফ সহ সারাদেশের ইয়াবা কারবারীরা কোটি কোটি টাকা লগ্নি করেছেন ওসি প্রদীপ কুমার দাশকে ফাঁসানোর জন্য। তারা খানিকটা সফলও হয়েছেন, ইতিমধ্যে বাংলাদেশের মূল ধারার মিডিয়াতেও ওসি প্রদীপ কুমার দাশকে নিয়ে শুরু করা হয়েছে নানা গুঞ্জন আর অপপ্রচার। ঘটনার নির্দেশদাতা হিসেবে জড়িয়ে দেওয়া হচ্ছে উনার নাম। অথচ যে পুলিশ ফাঁড়ির অধীনে এই ঘটনাটি ঘটেছে সেটা সম্পূর্ণ ইন্সপেক্টর লিয়াকতের আওতাধীন এবং তার উপস্থিতিতেই ঘটনাটি ঘটেছে।
আরও জানা যায়, পুলিশ ইন্সপেক্টর লিয়াকতকে ১ নাম্বার এবং ওসি প্রদীপ কুমার দাশকে ২ নাম্বার আসামী করে নিহত রাশেদের পরিবার থেকে মামলাও করা হয়েছে। চিন্তা করে দেখুন, যিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন না, ঘটনার আগেও কিছু জানতেন না, যে ঘটনাটি অন্য একজন পুলিশ ইন্সপেক্টর এবং তার ফাঁড়ির অধীনে হয়েছে সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনবরত অপপ্রচার করে কিভাবে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে একজন সৎ পুলিশ অফিসারকে!!!
সেনাবাহিনীর একজন সদস্য নিহতের ঘটনায় আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, তদন্ত সাপেক্ষে কেউ অপরাধী প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি হোক। এই ঘটনায় বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এই তদন্ত কমিটি দ্রুততার সাথে কাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক অপপ্রচারের মাধ্যমে একজন সাহসী পুলিশ অফিসার এবং উনার পরিবারকে যেভাবে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করা হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক।
বলা হচ্ছে, ওসি প্রদীপ কুমার দাশ এই ঘটনায় মূল নির্দেশদাতা, উনার ফোন নাম্বারের কললিস্ট চেক করলেই তো বুঝা যাবে ইন্সপেক্টর লিয়াকতের সাথে ঘটনার আগে এই বিষয়ে কোন কথা হয়েছিল কিনা?
বিভিন্ন ক্ষেত্রে ওসি প্রদীপ কুমার দাশ সহ উনার পুরো পরিবার আত্মীয়স্বজন বারবার একটা কথাই বলছেন, যথাযথ তদন্ত হোক, তদন্তে যদি ওসি প্রদীপ কুমার দাশ দোষী প্রমাণিত হন, যেকোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছেন। কতটুকু আত্মবিশ্বাস থাকলে মানুষ এভাবে সরাসরি এবং স্পষ্ট কথা বলতে পারে???
তদন্ত শেষ হওয়ার পূর্বে, শুধুমাত্র ফেসবুক ইউটিউবে অপপ্রচার করে, নানা গল্পগুজব আর কল্পকাহিনী সাজিয়ে একজন সাহসী পুলিশ অফিসার এবং তার পরিবারকে এভাবে জনসম্মুখে পর্যদুস্ত করার হীন প্রয়াস কতটুকু সমর্থনযোগ্য??? যে মানুষটি ইয়াবার উৎপত্তিস্থল টেকনাফে একের পর এক সফল অভিযানের মাধ্যমে সারাদেশের মাদকের বিস্তার রোধে নিরলসভাবে কাজ করেছেন, আজ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় উনার নাম পরিকল্পিতভাবে জড়িয়ে দিয়ে পরিস্থিতি যেভাবে ঘোলাটে করা হচ্ছে, একজন সচেতন নাগরিক হিসেবে এর নিন্দা এবং ক্ষোভ না জানিয়ে পারছিনা। সুষ্ঠ তদন্তের স্বার্থে এসব অপপ্রচার জরুরীভাবে বন্ধ করা হোক।


এ ক্যটাগরির আরো খবর..