দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২৭৫ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৫৪ জন। সুস্থ হয়েছেন ১৭৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২৩৮৮২ জন। দেশে আজ মোট মৃত্যুর ৪০ পুরুষ ও ১৪ নারী।
আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
প্রথমদিকে ইউরোপে করোনার প্রকোপ বেশি থাকলেও এখন আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে কিছুটা স্তিমিত হলেও সেখানেও আবার রোগটির পুনরুত্থান দেখা যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে এবং মৃত্যুহারও কমছে।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।