× Banner
সর্বশেষ
হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পৃথিবীর কোনো দেশ যা করতে পারেনি তা আ. লীগ করেছে

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

গোপালগঞ্জ প্রতিনিধি : ‘পৃথিবীর কোনো দেশে কারো বেতন ১২৩ ভাগ বৃদ্ধি করতে পারেনি। আওয়ামী লীগ সরকার তা করেছে।’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধের মুক্তমঞ্চে পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় জিয়াউর রহমানের ক্ষমতা দখল সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান কর্নেল তাহেরকে সরিয়ে দিয়ে নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করে। সে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে। তারপর যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করে।’

বর্তমান সরকারের দুই বছর পূর্ণ হওয়া উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য টুঙ্গিপাড়া সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ ক্যটাগরির আরো খবর..