× Banner
সর্বশেষ
দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ

কমেছে করোনা আক্রান্ত সংখ্যা নতুন করে আক্রান্ত ৩১৬৩, মৃত্যু ৩৩

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৩  জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। এখন পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৪ জনের।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বিশ্বব্যাপী মঙ্গলবার সকাল পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। আর মারা গেছেন ৫ লাখ ৭৫ হাজার ৫২৩ জন।

এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৬ লাখ ৯৬ হাজার ৫৮১ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ১ লাখ ৩৮ হাজার ২৪৭ জন। আর আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৩৪ লাখ ৭৯ হাজার ৪৮৩ জন। আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন। এ পর্যন্ত মারা গেছে ৭২ হাজার ৯২১ জন। মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে যুক্তরাজ্য। সেখানে মারা গেছে ৪৪ হাজার ৮৩০ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৯০ হাজার ১৩৩ জন। করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৭ হাজার ৬৪৫ জন, যাদের মধ্যে মারা গেছেন ২৩ হাজার ৭২৭ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..