দেশে গত ২৪ ঘণ্টায় ৭৭ টি পরীক্ষাগারে ১২৪২৩ টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৯১ জনে। সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৭০৩ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে ফেরা করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৬ হাজার ৩১৭ জনে।
আজ সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ১০৬ জন। মৃতের সংখ্যা ৫ লাখ ৭১ হাজার ৮০৭ জন। সুস্থ্য হয়েছে ৭৫ লাখ ৯১ হাজার ৯১৩ জন। সারাবিশ্বে মৃত্যুর ৭ এবং সুস্থ্যতার হার ৯৩ শতাংশ।