× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

শার্শায় পেনসনের টাকা না পেয়ে শিক্ষকের মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শায় পেনসনের টাকা না পেয়ে আইন উদ্দীন (৬২) নামের অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।সে উপজেলার বারোপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
জানা গেছে,শার্শার চালিতবাড়ীয়া গ্রামের মৃত ইউছুপ তরফদারে ছেলে আইনউদ্দীন শার্শার বারোপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ৬০ বছর পুর্ন হওয়ায় জানুয়ারী ২০১৯ সালে তার চাকুরীর মেয়াদ শেষ হয়। চাকুরী থেকে অবসরে যাওয়ার কয়েকদিন পর তিনি হঠাৎ স্ট্রোক করে প্যারলাইসিস হয়ে পড়েন।এমন অবস্থায় অসুস্থ হয়ে অর্থাভাবে না পেত খাওয়া পড়া, না পেত সুচিকিৎসা নিতে শিক্ষক আইন উদ্দীন।
এদিকে দীর্ঘদিন অতিবাহিত হলেও পেনশনের টাকা জোটেনি শার্শার বারোপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দীনের ভাগ্যে ।আশায় বুক বেঁধেছিলেন পেনসনের টাকা পেলে সুচিকিৎসা করাবেন তার পরিবার।কিন্তু দুই বছর অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কতৃপক্ষের সু দৃষ্টি হয়নি।এ ব্যাপারে উপর মহলে বিষয়টি অভিযোগ করেও কোন সুরাহ না হওয়ার ফলে বর্তমানে মানবতার জীবন যাপন করছিলেন  আইন উদ্দীন সহ তার পরিবার।
বুধবার রাতে মৃত্যু হলো উন্নত চিকিৎসার অভাবে দীর্ঘদিন অসুস্থ থাকা অবসরপ্রাপ্ত শিক্ষক আইন উদ্দীনের।
এ ব্যাপারে বারোপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাষ্টার হাদিউর রহমান জানান, তিনি আমার শিক্ষা গুরু ছিলেন।তার অসুস্থতা ও পেনসনের টাকাটা না পাওয়ার বিষয়টি আমার জানা ছিলো না। দ্রুত পেনসনের টাকাটা তার পরিবার যেন পেতে পারে সে বিষয়ে আমি চেষ্টা চালিয়ে যাব।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান জানান,বিষয়টি আমি শুনেছি বা অফিসে খোঁজ নিয়ে জেনেছি তিনি পেনসন পাননি।এ ব্যাপারে আমার কোন হাত নেই। তবে তাদের পরিবারকে অনলাইনের মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..