× Banner
সর্বশেষ
শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ 

 বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

admin
হালনাগাদ: শনিবার, ২ নভেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সার্ভার কাজ না করায় বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ পথে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল থেকে এ বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, আগে পেট্রাপোল বন্দরে হাতে কলমে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হতো। বর্তমানে বন্দর অটোমেশন প্রক্রিয়া চালু হওয়ায় এই কাজ এখন অনলাইনে ইন্টারনেট সার্ভারে করা হচ্ছে। সকাল থেকে পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সংযোগ বিকল হয়ে পড়ায় পণ্য খালাস ও আমদানি-রফতানির কাজ করতে পারছেন না। এতে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহাসিন খান বলেন, এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
এদিকে সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের বন্দরে প্রবেশের অপেক্ষায় কয়েক শত পণ্য বোঝায় ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্পকাখানায় ব্যবহৃত কাঁচামাল খাদ্যদ্রব্য ও পচনশীল পণ্য রয়েছে। রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব, তৈরি পোশাক, মাছ ইত্যাদি।


এ ক্যটাগরির আরো খবর..