× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নওগাঁয় একদিনে আরও ৮৭ জন নিয়ে ৩২৫ করোনায় আক্রান্ত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
নওগাঁ সিভিল সার্জন অফিস

আবুহেনা, নওগাঁ:  নওগাঁয় নতুন করে আরও ৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রানীনগর উপজেলায় ২জনের শরীরে ২য় বারের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার(২৫ জুন) রাত সাড়ে ১০টায় নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান আলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্ত ৮৭ জন নিয়ে নওগাঁ জেলায় কোভিড-১৯- এ আক্রান্ত রোগীর সংখ্যা এখন তিনশো ছাড়লো। নতুন ৮৭ জনসহ নওগাঁয় মোট ৩২৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ল। শুধু নওগাঁ সদর উপজেলাতেই ১৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হওয়া ২৮৯ জনের নমুনার ফলাফল ই-মেইলে আসে। এর মধ্যে ৮৭ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।

নতুন আক্রান্ত ৮৭ জনসহ মোট ৩২৫ জনের মধ্যে সদর উপজেলায় ১৪৪জন, রাণীনগরে আগের ২জনসহ ২৯ জন, মান্দায় ১৭জন, মহাদেবপুরে ২৭, বদলগাছিতে ২৫, ধামুইরহাটে ৮, সাপাহারে ২২, পোরশায় ৯, নিয়ামতপুরে ১২, পতœীতলায় ১৯ এবং আত্রাইয়ে ১১ জন। জেলায় এপর্যন্ত সুস্থ হয়েছেন ২০৫ জন এবং মৃত্যু বরণ করেছেন ৪ জন।


এ ক্যটাগরির আরো খবর..