× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

বর্ণবাদীর শিকার হয়ে ৭ বার শরীরের রং পাল্টান মাইকেল, আজ মৃত্যু দিনে দাবি স্ত্রীর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
৭ বার শরীরের রং পাল্টান মাইকেল

মাইকেল জ্যাকসন ৭ বার শরীরের রং পাল্টান বলে দাবি মাইকেল জ্যাকসনের প্রাক্তন স্ত্রী লিসা মেরি প্রিসলির।

বর্ণবাদী আচরণের শিকার হওয়া বিশ্ববিখ্যাত পপসংগীত তারকা মাইকেল জ্যাকসনের আজ মৃত্যুদিন। এদিন উপলক্ষ্যে গতকাল লিসা মেরি ইউটিউব চ্যানেলে একটি ইন্টারভিউ দেন।

গতকাল বুধবার মাইকেল জ্যাকসনের স্ত্রী ও এলভিস প্রিসলির কন্যা লিসা টুইট করে এ কথা জানান। লিসা মেরি বলেন, ১৯৯৪ সালের আগস্টে আমার সঙ্গে তার বিয়ে হয়। এর আগে প্রেম ছিল। সে আমার সঙ্গে প্রেমের আগে ‘কালো’ থেকে ফর্সা হওয়ার জন্য প্রথমবার শরীরের রং পাল্টায়। কিন্তু আমার স্বাভাবিক রংয়েই তাকে ভাল লাগত।

লিসা মেরি জানান , তাদের সংসার মাত্র দুবছরের। এরমধ্যে দুবার প্লাস্টিক সার্জারি করে রং পাল্টান তিনি। বিখ্যাত চিকিৎসাবিজ্ঞানী ক্লার্ক জয়েস জ্যাকসনের মৃত্যুর পেছনে বারবার রঙ পরিবর্তনের জন্য প্লাস্টিক সার্জারি করাকে দায়ী করেছেন। কারণ , এরফলে তিনি চর্মরোগে ভুগতেন ।

তিনি জানান, বিয়ের পর জ্যাকসন তাকে জানিয়েছিলেন যে, জনপ্রিয় হওয়ার আগে ‘ কালো ’ হওয়ার কারণে নিগৃহীত হতে হয়েছে। মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তার কথা সবারই জানা। নাচ ও গানের অসাধারণ শৈলি তাকে বিশ্বের শীর্ষ তারকায় পরিণত করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জ্যাকসনের মৃত্যুর পর শোক ভাষণে বলেছিলেন, এটি আমার কাছে এখনো রহস্য আমাদের সময়ের হিরো মাইকেল জ্যাকসন কেন ‘ কালো ’ থেকে ‘ সাদা ’ হয়ে উঠতে চাইতেন!

চ্যানেল ট্রিট


এ ক্যটাগরির আরো খবর..