× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

কুড়িগ্রামে মসজিদে চুরিতে কিশোরকে বেঁধে পেটানোয় আটককৃত মেম্বারকে আজ আদালতে

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ জুন, ২০২০
চুরিতে কিশোরকে বেঁধে পেটানো

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মসজিদের সোলার প্যানেল ও ব্যাটারি চুরির অভিযোগে মাহাবুর রহমানকে (১৭) গাছের সঙ্গে বেঁধে পেটানো পঞ্চায়েত মেম্বার সহ বাকি আটককৃতদের আদালতে তোলা হয়েছে।

আজ বুধবার (২৪ জুন) আটককৃত বলদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার রাজু আহমেদ মাতবর জাফর আলী মুন্সীকে আদালতে সোপর্দ করা হয়। এছাড়া মামলার তদন্ত অব্যাহত আছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শওকত আলী।

উল্লেখ্য, চুরির অভিযোগে মাহাবুরকে গাছের সঙ্গে বেঁধে পেটানো ছাড়াও মাটিতে ফেলে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত বাঁশডলা দেয়া হয়।

সোমবার (২২ জুন) সকাল ১১টার দিকে স্থানীয় মাতবর জাফর আলী মুন্সীর বাড়ির আঙ্গিনায় মাহাবুরের উপর মধ্যযুগীয় কায়দায় এই নির্যাতন চালানোর এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। এ অবস্থায় সেখানে উপস্থিত হন মাহবুরের মা মালেকা বেগমে। পরে কিশোরকে মায়ের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পর মাহাবুর আরও অসুস্থ হয়ে পড়লে তাকে ভূরুঙ্গামারী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন আছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনাকে কেন্দ্র করে মাহাবুরের পিতা জসীম উদ্দিন বাদী হয়ে ছয়জনের নাম
সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে কচাকাঁটা থানায় মামলা দায়ের করেন।

এরপর পুলিশ অভিযান চালিয়ে বলদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার রাজু আহমেদ ও মাতবর জাফর আলী মুন্সীকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন কচাকাঁটা থানার ওসি মামুন অর রশীদ।

এদিকে মাহাবুরের মা মালেকা বেগম এবং এলাকাবাসী জানান, দু’সপ্তাহ আগে মসজিদের সোনার প্যানেল ও ব্যাটারি চুরি হয়। চোর সন্দেহে মাহাবুরকে বাড়ি ধরে এনে জাফর আলী মুন্সীর বাড়ির আঙ্গিনায় মেম্বার রাজু আহমেদের উপস্থিতিতে আব্দুল হান্নান, আয়নাল হক, জাহান উদ্দিনসহ অন্যরা নির্যাতন চালায়। বিষয়টি জানার সাথে সাথে পুলিশ সুপারকে অবহিত করে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, যেকোন অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। এ ধরনের অমানবিক ঘটনায় জড়িতদের কোনভাবে ছাড়া দেয়ার সুযোগ নেই। তাদের যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করি বাকিরাও শাস্তি পাবে।


এ ক্যটাগরির আরো খবর..