× Banner
সর্বশেষ
নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ উন্নয়নকাজে অনিয়ম করলে ঠিকাদারকে কালোতালিকাভুক্ত করা হবে – গৃহায়ণ প্রতিমন্ত্রী

সৌন্দর্য বর্ধনে ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৯ জুন, ২০২০
বৃক্ষরোপন কর্মসূচি

ঠাকুরগাঁও প্রতিনিধি: সৌন্দর্য বর্ধনে ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছে স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জজ কোর্ট চত্বর ও শহরের চাল লেন বিশিষ্ট সড়কের ডিভাইডারে ২শ ফলজ, বনজ, ঔষুধীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।
আগামী তিন মাসের মধ্যে ঠাকুরগাঁও পৌরসভা, সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও জেলার আরও ৪টি উপজেলায় ৭ হাজার ফলজ, বনজ, ঔষুধীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা বলে হবে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো জানান।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। গাছ লাগানো হচ্ছে; আপনারা এ গাছের যত্ন নিবেন। গাছ আমাদের পরম বন্ধু। একটি গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশকে যেমন সুন্দর রাখে, তেমনি দেয় অক্সিজেন, দেয় সুশীতল ছায়া, তাছাড়া একটি গাছ কালের সাক্ষী হয়ে থাকে অনেক অনেক বছর।
গাছ গুলো বড় হলে ঠাকুরগাঁও শহরসহ উপজেলার মানুষের নজর কাড়বে ও সৌন্দর্য বৃদ্ধি করবে।
বৃক্ষরোপন কমূসচিতে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সহ দপ্তর সম্পাদক মো. সাবা, সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার ঘোষ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল, সাংগঠনিক সম্পাদক মিঠুন, দপ্তর সম্পাদক আবু হাসনাত রুমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ, ঠাকুরগাঁও পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পান্না, সেচ্ছাসেবক লীগ নেতা নয়ন, সুশানসহ স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ ।


এ ক্যটাগরির আরো খবর..