যুক্তরাষ্ট্রে কিছুক্ষনের মধ্যে ছেলেকে প্রচুর পরিমাণে পানি খাওয়ানোয় মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলেটির সৎ মা ও বাবাকে আটক করেছে মার্কিন পুলিশ।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের এল পাসো কাউন্টিতে। কলোরাডো পুলিশ বলছে, ১১ বছর বয়সী জাকারি সাবিন গত মার্চে মারা গেছে। কিন্তু তার মা-বাবার ব্যাপারে আটকানোর কোন অনুমতি ছিল না। মঙ্গলবার সকালে ছেলেটির সৎ মা ও বাবাকে এ ব্যপারে আটক করে পুলিশ।
বর্তমানে তারা এল পাসো কাউন্টি কারাগারে আছেন। এখন পর্যন্ত তারা জামিনে ছাড়া পাননি। এল কাউন্টি পুলিশ বলছে, ওই ছেলেকে গত ১০ মার্চ প্রচুর পরিমাণে পানি খাইয়ে হত্যা করেছে তার মা-বাবা। চার ঘণ্টার মধ্যে তাকে বারবার পানি খাওয়ানো হয়।
একপর্যায়ে ওইদিনই সাবিন ৯১১ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানিয়েছিল। তাকে বেশি পানি খাওয়ানোর কারণও জানিয়েছিল সে। তার দাবি, প্রস্রাবের রঙ হলুদ হওয়া এবং তাতে কিছুটা গন্ধ থাকায় মা-বাবা মিলে তাকে প্রচুর পানি পান করাচ্ছে।
অভিযোগ উঠেছে, ওই দম্পতির হাতে আরো পাঁচজন শিশু হয়রানির শিকার হয়েছে।
সূত্র : ইনডিপেনডেন্ট