× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

আরেকটি ক্ষেপণাস্ত্র গুদামের ভিডিও প্রকাশ করেছে ইরান

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ভূগর্ভে অবস্থিত আরেকটি ক্ষেপণাস্ত্র গুদামের ভিডিও প্রকাশ করেছে। দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলে মঙ্গলবার এ ভিডিও প্রকাশ করা হয়।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইরানের কাছে থাকা দূরপাল্লার ‘এমাদ’ ক্ষেপনাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এর উৎপাদনের মাধ্যমে ইরান জাতিসংঘ সনদের লঙ্ঘন করছে ।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি ও রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়,  যে ক্ষেপনাস্ত্র গুদামের ভিডিও প্রকাশ করা হয়েছে সেটি দেশটির রেভ্যুলুশনারি গার্ডের নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবার ইরানের পার্লামেন্ট স্পিকার ড. আলী লারিজানি এই গুদাম পরিদর্শন করতে যান। তার এ সফর উপলক্ষে ভিডিওটি প্রকাশ করেছে আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশন।

এর আগে গত মাসে এ ধরনের প্রথম ক্ষেপণাস্ত্র গুদামের ভিডিও প্রকাশ করেছিল ইরান। সে সময় রেভ্যুলুশনারি গার্ডের একজন কমান্ডার জানিয়েছিলেন, এরকম শত শত গুদাম রয়েছে এই বাহিনীর নিয়ন্ত্রণে।

প্রায় তিন দশক পর গত বছর জুলাইয়ে পরমাণু কর্মসূচি সীমিতকরণের শর্তে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চুক্তি হয়। এ চুক্তির ফলে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করতে শুরু করে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলি। তবে গত ডিসেম্বরে মার্কিন দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করে, ইরান তার ক্ষেপনাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউজ থেকে ইরানের ওপর ফের অবরোধ আরোপিত হতে পারে বলে জানানো হয়। এরপরই ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটির সেনাবাহিনীকে ক্ষেপনাস্ত্র কর্মসূচি জোরদারের নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..