× Banner

ছাত্ররা ধরলে সরকারকে যেন বিদায় করে ছাড়ে

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাত্রদলের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন যে, ছাত্ররা ধরলে সরকারকে যেন বিদায় করে ছাড়ে।

দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কিার‌্যালয়ের সামনে আয়োজিত জনসভায় এই আহ্বান জানান তিনি। দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে বিএনপি।

দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ৫ জানুয়ারি উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন খালেদা জিয়া। বক্তব্যের একপর্যায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদের প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে যাবে, নিয়ন্ত্রণে থাকবে না—এমন ভয় পেয়ে ভ্যাট প্রত্যাহার করে সরকার।
এ সময় খালেদা জিয়া সমাবেশে উপস্থিত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “কাজেই ছাত্ররা, তোমাদের একটা কথা বলি। তোমাদেরকে কথা শুনলে, হাততালি দিলে, স্লোগান দিলে হবে না। দেশপ্রেম থাকতে হবে। দেশটা শেষ হয়ে যাচ্ছে। তোমাদের জেগে উঠতে হবে। আমি বলি না মারামারি, গোলাগুলি, বোমাবাজি করো; অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সোচ্চার হতে হবে, সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।”

খালেদা জিয়া ভ্যাটবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের একজন নেতার ‘বাঘে ধরলেও ছাড়ে, কিন্তু ছাত্ররা ধরলে ছাড়ে না’- এমন বক্তব্যের কথা উল্লেখ করে ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “কাজেই তোমরা যখন ধরবা, তারপর আর যেন না ছাড়ে… বিদায় করে ছাড়বা।”


এ ক্যটাগরির আরো খবর..