× Banner
সর্বশেষ
দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার

কালীগঞ্জে মেয়েকে ধর্ষণ সৎ বাবার, পৌর মেয়রের প্রচেষ্টায় আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
মেয়েকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জে সৎ বাবার বিরুদ্ধে মেয়ে (১১) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ কালীগঞ্জ পৌর এলাকার এম,ইউ কলেজপাড়া কলাহাটা মোড়ে। এ ঘটনায় পাষন্ড বাবা রেজাউলকে কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফের প্রচেষ্ঠায় আটক করেছে পুলিশ।

নির্যাতিত শিশুটির মা নাজমা খাতুন দি নিউজকে জানায়, আজ থেকে প্রায় ১ বছর আগে হোটেল কর্মচারী রেজাউলের সাথে আমার বিয়ে হয়। আমি ও দোকানে দোকানে পানি দেয়ার কাজ করি। বর্তমানে আমার আগের পক্ষের একটি মেয়েকে নিয়ে কালীগঞ্জ শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছি।

গত ১২ তারিখ রাতে আমি লুকিয়ে লুকিয়ে দেখি মেয়েকে ধর্ষন করছে তার সৎ বাপে। এরপর আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না। কিন্ত মেয়ের কান্নাকাটি পর বিষয়টি জানাজনি হয়ে যায়। এক পর্যায়ে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে থানায় অভিযোগ দিলে পুলিশ পাষন্ড রেজাউলকে আটক করেছে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুর রহমান মিয়া জানান, অভিযোগের প্রেক্ষিতে সৎ বাবা রেজাউলকে আটক করা হয়েছে। মেয়েটির ডাক্তারী পরীক্ষার জন্য আগামীকাল ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..