× Banner
সর্বশেষ
মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন জাতীয় সংসদ থেকেই ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চাই – স্বরাষ্ট্রমন্ত্রী জুনে চালু হবে ই-হেলথ কার্ড – স্বাস্থ্য মন্ত্রী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ পৌঁছেছে মোংলা বন্দরে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের – পরিবেশ মন্ত্রী

যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র ক্রেতাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন ওবামা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র ক্রেতাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহসহ বেশ কয়েকটি ব্যবস্থা নিতে যাচ্ছেন ।

এ বিষয়ে সিদ্ধান্তগুলো আজ ঘোষণা করবেন তিনি। যদিও এ বিষয়ে কংগ্রেসের বিরোধিতা এখনও অব্যাহত।

ওবামা বলেন, অনলাইন ও শোরুম থেকে অস্ত্র বিক্রির সময় সব ক্রেতার সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে বাধ্য করা হবে।

এদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী র‌্যান্ড পল বলেছেন, তিনি এই আইনের বিরুদ্ধে পাণপনে লড়বেন।

কিন্তু ওবামা বলেছেন, তার আইনী কর্তৃত্বের ভেতরে থেকেই তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্ত দ্বিতীয় সংশোধনীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দ্বিতীয় সংশোধনী অনুযায়ী দেশটির নাগরিকরা অস্ত্র বহন করার অধিকার রাখে।

এর আগে সোমবার সন্ধ্যায় এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল লরেট্ট লিঞ্চ, এফবিআইয়ের পরিচালক জেমস কমি ও প্রথমশ্রেণির আইনপ্রণেতাদের সুপারিশগুলো শোনেন।


এ ক্যটাগরির আরো খবর..