× Banner
সর্বশেষ
বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চার্জে থাকা অটো আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু পঞ্চগড়ে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ জুন, ২০২০
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: চার্জে থাকা অটো আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩৬) নামে এক অটোচালকের পঞ্চগড় সদর উপজেলায় মৃত্যু হয়েছে।

২ জুন (মঙ্গলবার) সকালে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ফুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী সকালে চার্জে থাকা অটো আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় পারিবারের লোকজন চিৎকার দিলে স্থানীয় লোকদের সহযোগিতায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..