× Banner
সর্বশেষ
বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব – শিক্ষামন্ত্রী পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

মেহেরপুরের ভ্রাম্যমান আদালতে ২ ব্যক্তির জেল-জরিমানা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের একটি ভ্রাম্যমান আদালত মাদক সেবনের দায়ে এক মাদক সেবিকে ৬ মাসের ও বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ৭ দিনের জেল প্রদানসহ এক হাজার টাকা জরিমানা করেছেন।  সোমবার বিকেল সাড়ে ৩ টায় মেহেরপুরের সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনুজ্জামান ওই দন্ডাদেশ দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মেহেরপুর শহরের উপকন্ঠ বামনপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মান্নাত (৩৫) প্রায় মাদক সেবন করে বাড়ি ফিরে মাকে নির্যাতন করে। মায়ের অভিযোগ পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের এ.এস.আই উত্তম কুমার এদিন সকাল সাড়ে ৯ টায় বামনপাড়া থেকে তাকে আটক করে।

এদিকে প্রায় দেড় মাস আগে মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের মিজানুর রহমান তার মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী মেরিনা খাতুনকে (১৩) গাংনী উপজেলার আজান গ্রামের মতিয়ার রহমানের ছেলে মারুফ (২০) এর সাথে বাল্য বিয়ে দেন। এঘটনা জানাজানি হলে মেহেরপুরের ভ্রাম্যামান আদালতের নির্দেশে গত রোববার মারুফকে আজান গ্রাম থেকে পুলিশ আটক করে এবং উত্তর শালিকা গ্রামে গিয়ে তার অনুপস্থিতিতে মিজানুর রহমানকে ভ্রাম্যমান আদালতে হাজির দেওয়ার কথা বলে। এদিন মিজানুর রহমান ভ্রাম্যমান আদালতের সামনে হাজির হলে আদালত তাকে ৭দিনে জেল দেন ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

উল্লেখ্য, আগের দিন আটক বর মারুফকে ভ্রাম্যমান আদালত ২৫ দিনের জেল দেন।
সাজাপ্রাপ্তদের জেল হাজাতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন মেহেরপুর সদর থানার ওসি আহসান হাবিব।


এ ক্যটাগরির আরো খবর..