× Banner
সর্বশেষ
বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত দেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম বিশ্বকাপ ফাইনালের প্রধান রেফারি যিনি হচ্ছেন একসঙ্গে আত্মহত্যা সিদ্ধান্ত নিয়ে নদীতে ঝাঁপ দিলেন তরুণ, ফিরে এলেন তরুণী তিন বছরে সব কৃষক পাবেন ‘কৃষক কার্ড’ – কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি – মির্জা ফখরুল মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা দেড়’শ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ক্ষোভে পৌরবাসী ঝিনাইদহে সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ

মেহেরপুর থানা ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে সদর থানা ছাত্রলীগের উদ্যোগে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র‌্যালির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

গতকাল সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সদর থানা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ জুলফিকারের নেতৃত্বে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে কেক কাটা ও আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এম.পি জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ আসকার আলী ও আওয়ামী লীগ নেতা আনারুল ইসলাম চেয়ারম্যান । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরুত-ই খোদা রুবেল, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম লিখন, বারাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিংকু, সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক মাহফিজুর রহমান পোলেন, সদস্য সচিব রিংকু মাহমুদ, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদুল আলম মিথেন, প্রমুখ। পরে শহরে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..