বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় র্যালী,কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকালে পৌর শহরে ছাত্রলীগ বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি শহর প্রদক্ষিণ করে স্থানীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালী পরবর্তীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা: প্রণয় কুমার দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, নব-নির্বাচিত পৌর মেয়র কামরান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক ছাত্রলীগ সভাপতি হামিদুর রহমান শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ জুয়েল, সাংগঠনিক কামাল হোসেন, প্রচার সম্পাদক সাইফুর রহমান, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি সালেখ আহমদ, কামরান আহমদ, ময়নুল ইসলাম, নাছির আহমদ, ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, হাফিজুর রহমান, কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, জুনেদ আহমদ, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নব-নির্বাচিত পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপন, সভাপতি ছিদ্রাতুল কাদির আবির, কলেজ সভাপতি ইমরান হোসেন, আব্দুর রব বাবু প্রমুখ।