× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

কোরআনের আলো প্রতিযোগিতায় সেরা-১০ বেনাপোলের হাফেজ আবু সাঈদ

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২০
কোরআনের আলো প্রতিযোগিতা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোলের ছেলে হাফেজ মোহাম্মাদ আবুসাঈদ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় সেরা ১০ এ উত্তীর্ণ হয়েছে।
হাফেজ মোহাম্মাদ আবু সাইদ যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভিতে প্রচারিত হিফজুল কোরআন ভিত্তিক জাতীয় পর্যায়ের রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলো-২০২০ প্রতিভার সন্ধানে এবারের বাছাইপর্বে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাউন্ডে পরপর চার বার ভালো ফলাফল করে সেরা ১০-এ স্থান করে নেয় সে। হাফেজ আবু সাঈদ ঢাকা মারকাজুত তাহফিজ মাদ্রাসার একজন মেধাবী শিক্ষার্থী।
সূত্র জানায়, হাফেজ আবু সাঈদ শুধু বাংলাদেশেই নয় সে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয় কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতা আলজেরিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য যে, ১৭ তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা আলজেরিয়ার রাজধানী যাজায়েরে অনুষ্ঠিত হবে।  করোনা ভাইরাসের কারণে প্রতিযোগিতা এখন পিছিয়ে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..