× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

দ্যা নিউজের ইফতার বিতরণ কর্মসূচী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মে, ২০২০
ইফতার বিতরণ

দ্যা নিউজের ইফতার বিতরণ ।। মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাব কমাতে দেশব্যাপী লকডাউনে কর্মহীন রোজাদার, দুস্থ, সুবিধাবঞ্চিত ও পথচারীদের মাঝে পুরো রমজান মাসজুড়ে বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করছে দ্যা নিউজ ডটকম। দ্যা নিউজের ইফতার বিতরণ। আনন্দলোক ফাউন্ডেশনের ইফতার বিতরণ

আজ ১৯ মে, ২৫ রমজান মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিলের পাশে ইত্তেফাক মোড়ে ইফতার বিতরণ করা হয়।

দ্যা নিউজের কর্ণধার(সম্পাদক ও প্রকাশক) ও আনন্দলোক ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রমিথিয়াস চৌধুরী বলেন, ‘অসহায় দুঃস্থ, নিম্ন আয়ের মানুষ ইফতার প্যাকেট দেওয়ার পরে তাদের মুখের হাসি দেখা আমাদের সফলতা।’  করোনায় ভয়াবহ দুর্যোগে রমজান মাসজুড়ে রোজাদার, দুঃস্থ, সুবিধাবঞ্চিত, পথচারীদের সেবায় বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই। প্রত্যেক বিত্তবানরা নিজ এলাকায় পাশের অসহায় মানুষের সেবা এগিয়ে আসলে এই দুর্যোগ মোকাবেলা সহজ হবে।

সারাদিনের রোজা রাখার পর সমাজের হতদরিদ্র জনগোষ্টি, পথযাত্রী ও ছিন্নমুল মানুষদের জন্য দি নিউজের এই মহতী উদ্যোগকে সম্মান জানিয়ে সহযোগিতা করছেন জাপানস্থ সনাতন হিন্দু ফাউণ্ডেশন।

দ্যা নিউজের জাপান প্রতিনিধি ও সনাতন হিন্দু ফাউণ্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি খোকন কুমার নন্দী জানান, ধর্মীয় নয় শুধুমাত্র মানবিক দিক বিবেচনায় মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখাই পরম পাওয়া বলে করি। তবে শুধু রমজানেই নয়, করোনা মহামারীতে নিজ নিজ জায়গা থেকে মানুষের জন্য এগিয়ে আসবে সবাই এমন প্রত্যাশা আমাদের।

দ্যা নিউজের মাসব্যাপী ইফতার বিতরণ প্রতিদিনে ২৩ রমজানে সায়েদাবাদ


এ ক্যটাগরির আরো খবর..