অংকন তালুকদার: কোটালীপাড়া উপজেলার ৩নং রামশীল ইউনিয়নের ৪নং ওয়ার্ড কাফুলাবাড়ি পশ্চিম বাজারে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে অগ্নিকান্ডে বিদ্যুৎ মধুর দোকান ঘর ভস্মীভূত হয়েছে।
শুক্রবার (১৫ই মে) ভোর রাত ৪.৩০মিনিট এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে প্রায় ছয়(৬) লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ মধু জানিয়েছেন।
তিনি বলেন, ঘটনার দিন সন্ধ্যায় আমি দোকান ঘর বন্ধ করে বাড়ি চলে আসি। হঠাৎ গভীর রাতে আশপাশের লোকজনের চিৎকার-চেঁচামেচিতে আমার ঘুম ভেঙ্গে যায়। দৌড়ে বাজারে গিয়ে দেখি আমার দোকান ঘরটি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। স্থানীয় সচেতন যুবক মনতোস হালদার কোটালীপাড়া উপজেলা ফায়ার ষ্টেশনে খবর দেয় । পরে স্টেশনের মাস্টার নজরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌছে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘরে আমার ছেলে সজল ঘুমানো ছিলো তার আগুনে পিঠের কিছু অংশ পুড়ে গেছে। বৈদ্যুতিক শট-সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে আমার ধারণা। আমার এই দোকানে প্রায় ৬ লক্ষ টাকার সার, কীটনাশন ও ডিজেল, মবিল ছিল।
বিষয়টি যানার পরে ঘটনাস্থল পরিদর্শন করেন রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বালা, রামশীল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল বিশ্বাস ও স্হানীয় ইউপি সদস্য সবুজ মধু(শক্তি) ও ভাঙগারহাট নৌতদন্তকেন্দ্রের এস.আই সুজিত কুমার দাস ও সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিষয়টি উপজেলা প্রশাসনের কাছে যানানো হয়েছে বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বালা বলেন, এই দোকান ঘরটি পুড়ে যাওয়ায় বিদ্যুৎ মধু একেবারে নিঃস্ব হয়ে গেছে। তিনি বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে এই দোকানটি করে ছিলেন। এখন যদি তিনি সরকারি ভাবে কোন সাহায্য সহযোগিতা না পায় তাহলে তার পথে বসতে হবে বলে, তিনি ক্ষতিগ্রস্থদের সাহায্য কামনা করেন।