× Banner
সর্বশেষ
বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান 

সংগঠনের নেতাদের জরুরি বৈঠকে ডেকেছেন আলমগীর

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের জরুরি বৈঠকে ডেকেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকের বিষয় ৫ জানুয়ারি। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকতে পারেন।

সোমবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুর ১টায় মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করে বিএনপি। এরই অংশ হিসেবে এ বছর ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দেয় দলটি। সমাবেশের অনুমতি পেতে ডিএমপির কাছে চিঠিও দেয় তারা। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগও একইদিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দেয়।

বিএনপি এ বিষয়টি অবগত হওয়ার পর সমাবেশের জন্য বিকল্প হিসেবে নয়াপল্টনের পার্টি অফিসের সামনের জায়গা চায়। কিন্তু এখন পর্যন্ত সোহরাওয়ার্দী কিংবা নয়াপল্টন-কোথাও সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। এমন পরিস্থিতিতে এ বৈঠক আহ্বান করা হয়েছে।

জানা গেছে, বৈঠকে ৫ জানুয়ারিকে কেন্দ্র করে পরবর্তী করণীয় নির্ধারণ ছাড়াও ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী যথাযথভাবে পালনে করণীয় নিয়েও আলোচনা হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..