× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

করোনায় শ্বেতাঙ্গের চেয়ে কৃষ্ণাঙ্গের মৃত্যুর হার বেশি হতে পারে -ব্রিটিশ সমীক্ষা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ মে, ২০২০
the Office for National Statistics, ONS, Britain Office for National Statistics, corona statistics, করোনায় মৃত্যুর হার, করোনায় মৃত্যু, কৃষ্ণাঙ্গে মৃত্যুর হার, করোনায় কৃষ্ণাঙ্গের মৃত্যুরহার বেশি ;

করোনায় মৃত্যুর ক্ষেত্রে শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গ বৃটিশদের মৃত্যুর ঝুঁকি চারগুণের বেশি। প্রথম বিশ্বের দেশগুলির তুলনায় উপমহাদেশের ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশিদের করোনায় মৃত্যুর সম্ভাবনা প্রবল। বয়স, লিঙ্গ ও বর্ণের ভিত্তিতেও যে করোনা আঘাত হানতে পারে তা মানছেন পরিসংখ্যানবিদরা। বৃটেনের জাতীয় পরিসংখ্যান অধিদপ্তরের (ওএনএস) এক জরিপের বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।

ওএনএস এক জরিপে জানিয়েছেন, কৃষ্ণাঙ্গী মহিলাদের মৃত্যুর সম্ভাবনা ৪.৩ গুন বেশি ও কৃষ্ণাঙ্গ পুরুষের মৃত্যুর সম্ভাবনা ৪.২ গুন বেশি।

যদি অব্যর্থ প্রতিষেধক কোনওদিন আবিষ্কৃত হয়, যার চেষ্টা চলছে তাহলেও তার ফলপ্রসু হওয়ার সম্ভাবনা মানুষের জিনগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করবে বলে মত পরিসংখ্যানবিদরা। কেন কৃষ্ণাঙ্গরা করোনা গ্রাসে যেতে পারেন তার উদাহরণ হিসাবে বিশেষজ্ঞরা পরিসংখ্যান দিয়েছেন। তাতে বলা হয়েছে, মিশ্র প্রজাতি ও চিনাদের তুলনায় ভারতীয়, বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূতদের মৃত্যুর হার প্রায় দ্বিগুণ।

আর্থ-সামাজিক বিষয়ের উপর ভিত্তি করে এই পরিসংখ্যান দিয়েছে ওই ব্রিটিশ সংস্থা। তুলনায় সাদা চামড়ার মানুষের মৃত্যু কম হবে বলে উল্লেখ করা হয়েছে।

কৃষ্ণাঙ্গ মানুষদের ক্ষেত্রেও একই আশঙ্কা প্রকাশ করেছে এই সংস্থা। যদিও এই দাবি ঘিরে বর্ণবৈষম্যের অভিযোগ উঠেছে। কারণ প্রথম বিশ্বের দেশগুলিতে, শ্বেতাঙ্গদেরই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি পৃথিবীতে। তুলনায় উপমহাদেশে মৃত্যুর পরিসংখ্যান অনেক কম। তবুও এই দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সংস্থার দাবি, এই দাবির পিছনে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতিই কারণ।


এ ক্যটাগরির আরো খবর..