নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় মৌসুমী সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির এবং কৈশোর কর্মসূচির আওতায় করোনা ভাইরাস মহামারি ও লকডাউনের সময় অসহায় দারিদ্র মানুষের পাশে দাড়িয়েছে নওগাঁ সদর উপজেলার “কাদোয়া কিশোর ক্লাব”।
ক্লাবের সদস্যরা ৭মে,২০২০ (বৃহস্পতিবার) দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করেছে। ক্লাবের সদস্যরা নিজেদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে থেকে সংগৃহীত চাল, আলু ও ছোলা সংগ্রহ করে অসহায় পরিবারের মাঝে বিতরণ করে।
তাছাড়াও কিশোর ক্লাবের সদস্যরা বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ২০১৯ মোকাবেলায় জনসচেতনতায় লিফলেট, সাবান ও মাস্ক বিতরণ করেছে।
কিশোর ক্লাবের সদস্যরা বলেন, বর্তমান পরিস্থিতিতে মৌসুমীর কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার নিয়মিত ভাবে আমাদের ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্য-অন্য সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে। এবং সার্বক্ষনিক আমাদের খোঁজ খবর রাখছেন। আমরাও নিজ-নিজ পরিবারের সদস্য সহ আমাদের এলাকাবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করছি। আমরা ক্লাবের সকল সদস্যরা সিন্ধান্ত নিয়েছি দূর্যোগের সময়ে যাদের পরিবারে খাবার নেই, আমরা খবর পেলেই গ্রামের লোকদের সহযোগিতায় তাদের পাশে দাড়াবো।