× Banner
সর্বশেষ
আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প

অসহায় মানুষের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে -পরিবেশ মন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
সরকারি সহায়তা অব্যাহত

ঢাকাঃ করোনাকালীন কর্মহীন অসহায় জনগণের মাঝে পর্যাপ্ত খাদ্যসামগ্রী সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সম্ভাব্য সবকিছু করছে। চাল, ডাল, আলু, তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী জনগণের নিকট পৌঁছে দেয়ার সরকারের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
আজ (৭মে) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায় জনগণের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এসব কথা বক্তব্যে বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনা ও পবিত্র রমজান মাস একই সাথে চলমান থাকায় অসহায় মানুষকে বেশি করে সাহায্য করা প্রয়োজন। মন্ত্রী বলেন, ঢাকার অসহায় মানুষের প্রয়োজনে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষে এধরণের সাহায্য চলমান থাকবে।
সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় অতি জরুরি প্রয়োজনে বাইরে গেলেও স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। এতে নিজের পরিবার, সমাজ সর্বোপরি দেশ বাচবে।
পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ত্রাণ অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম করোনায় ক্ষতিগ্রস্ত ৬০০ জন অসহায় মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেন। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ, কে, এম রফিক আহাম্মদ এসময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..