× Banner
সর্বশেষ
পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ধামইরহাটে ভোর রাতে দেড়’শ মন আধা পাকা ধান লুট করলো আপন বড়ভাই

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মে, ২০২০
ধান লুট করলো আপনভাই

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভোর রাতে জমির আধা পাকা প্রায় দেড়’শ মন ধান লুটের অভিযোগ উঠেছে আপন সহদর বড় ভাইয়ের বিরুদ্ধে। এতে জমির মালিকের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী ছোট ভাই বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেছেন।

ধামইরহাট থানার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বীর গ্রামের মৃত নায়েব মন্ডলের ছেলে এনামুল হকের অভিযোগ মতে, তার আপন বড় ভাই রেজাউল ইসলাম ছোট ভাইকে ধ্বংস করার লক্ষে ২ একর ৭৪ শতাংশ জমির ধান গত ৩ মে ভোর রাতে লাঠিয়াল বাহিনী নিয়ে এসে জমির আধাপাকা ধান কেটে লুট করে নিয়ে যায়। তাৎক্ষনিক খবর পেয়ে জমিতে গেলে জমি ফাকা দেখতে পান এবং এনামুলকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করেন। পরে সেখানে কিছু পড়ে থাকা ধান স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুর রহমানের নিকট জমা দেন থানা পুলিশ।

জমির মালিক এনামুল হক বলেন, আমার ভাই জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে আমাকে ভিটেমাটি ছাড়া করতে আমার এই ক্ষতি করেছে, তিনি বলেন, ২ একর ৭৪ শতাংশ জমির প্রায় দেড়’শ মন আধাপাকা ধান লুট করে আমার প্রায় ১ লক্ষ ৫৩ হাজার টাকার ক্ষতি করেছে।

ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এনামুলের বড় ভাই রেজাউল ইসলাম শত্রুতা করে লোক লাগিয়ে এনামুলের ক্ষতি করার চেষ্টা দীর্ঘদিন ধরে করে আসছে, পূর্ব শত্রুতার জেরে রেজাউল ইসলামের বিরুদ্ধে এনামুল কোর্টে মামলা করায় বড় ভাই রেজাউল ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটাতে পারে বলে আমার ধারনা। তবে অভিযুক্ত রেজাউল ইসলাম অভিযোগ কৌশলে এড়িয়ে গিয়ে বলেন, আমার সাথে ভাইয়ের শত্রুতা আছে, সে আমাকে দোষারোপ করতেই পারে।

ধামইরহাট থানার ওসি শামীম হাসান সরদার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..