× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর যুদ্ধ চলছে

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

যশোর প্রতিনিধি: জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর যুদ্ধ চলছে বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তানের মতো। বিএনপি-জামায়াত এই যুদ্ধ চালাচ্ছে। আর নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়া।

শনিবার দুপুরে যশোর টাউন হল রওশন আলী মঞ্চে জেলা জাসদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ সব মন্তব্য করেছেন।

 সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো যুদ্ধ, সংগ্রামের মধ্যে আছে। অনেক চক্রান্ত-ষড়যন্ত্রের মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে আমরা গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে সফল হয়েছি। আগুনযুদ্ধের চক্রান্ত প্রতিহত, যুদ্ধাপরাধীদের সাজা, জঙ্গিবাদীর তা-ব মোকাবেলায়ও আমরা সফল হয়েছি। তবে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ এখনো চলছে।

তিনি বলেন, জঙ্গিবাদ তাদের দোসর ও পাকিস্তানের ষড়যন্ত্রে বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর যুদ্ধ চলছে। এর নেতৃত্বে রয়েছেন বেগম খালেদা জিয়া। তার পেছনে রয়েছে পাকিস্তান। খালেদার লক্ষ্য সাংবিধানিক প্রক্রিয়াকে বানচাল করা। খালেদার জঙ্গিবাদের যুদ্ধ মোকাবেলা করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার।

তথ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে আর কোনোদিন রাজাকারের সরকার, জঙ্গিবাদের সরকার, সামরিক সরকার হবে না। বর্তমানে এটাই বাংলাদেশের রাজনীতির মূল লক্ষ্য।

জেলা জাসদের সভাপতি, কেন্দ্রীয় সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার এমপি, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, দফতর সম্পাদক আনোয়ার ইসলাম বাবু ও সমবায় বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বাবু।


এ ক্যটাগরির আরো খবর..