× Banner
সর্বশেষ
আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

হজ বুকিংয়ে মুসল্লিদের আরো অপেক্ষা করার আহ্বান সৌদি কতৃপক্ষের

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ মে, ২০২০
জমায়েত না হয়ে নামাজ

করোনা ভাইরাসের কোন আশানুরুপ সমাধান না আসায় হজ নিয়ে এখনো কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি  সৌদি কতৃপক্ষ। ফলে এবারের হজ বুকিংয়ের জন্য মুসল্লিদের আরো অপেক্ষা করার আহ্বান জানিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে এ আহ্বান জানান সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বান্তেন।

এ বিষয়ে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বান্তেন বলেন, হজযাত্রীদের স্বাস্থ্যগত সুরক্ষার বিষয় নিয়ে তারা উদ্বিগ্ন । এসময় তিনি বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের উদ্দেশ্যে বলেছেন হজের জন্য “কাগজপত্র এখনই চূড়ান্ত করবেন না, অপেক্ষা করুন”।

জানা যায়, এবার হজের জন্য প্রায় বিশ লাখ মানুষ মক্কা এবং মদিনায় যাবার প্রস্তুতি নিচ্ছেন। ইসলাম ধর্মে বলা আছে, শারীরিকভাবে সক্ষম মুসলিমদের জীবদ্দশায় একবার হজ পালন করা উচিত।

করোনা ভাইরাসের বিস্তার নিয়ে আশংকার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওমরাহ পালনের ব্যবস্থাও ইতোমধ্যে স্থগিত করে দিয়েছে সৌদি সরকার।

করনার সংক্রমণ ঠেকানোর চেষ্টায় সৌদি কর্তৃপক্ষ মানুষজনকে মক্কা ও মদিনা এবং সেইসঙ্গে রাজধানী রিয়াদেও ঢুকতে দিচ্ছে না। দেশটিতে ইতোমধ্যেই ১,৫৬৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ১০জন।

আগে থেকে জন সমাগম রোধ করায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমানো গেছে বলে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..